রূপনারায়ানপুর গ্রাম পঞ্চায়েত
সদস্য সুজিত দস্তিদারের উদ্যোগে ফোকরাডি ও পর্বতপুর এলাকার গরীব অসহায় ৫০টি পরিবারের
মধ্যে খাদ্যদ্রব্য বিতরণ করা হল , সামজসেবী ভোলা সিং এর হাত দিয়ে ।তাছাড়া ফোকরাডি ও
পর্বতপুর এলাকার ৩৩টি ছোট ছোট শিশুর হাতে বিস্কুট, ম্যাগি, তুলে দেওয়া হয়।রূপনারায়ানপুর
গ্রাম পঞ্চায়েত সদস্য সুজিত দস্তিদারের এই উদ্যোগ কে এলাকার সব মানুষ সাধুবাদ জানিয়েছে
।
এই প্রসঙ্গে সমাজসেবী ভোলা সিং
বলেন সুজিত বাবু খুব ভালো একটা উদ্যোগ নিয়েছে আমাদের দেশে এখন কোরোনা ভাইরাসের জন্য মহামারী চলছে এই সময় সুজিত
বাবুর এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানায়,এবং আমরা তাদের পাশে আছি।আমাদের বারাবনি বিধায়ক
বারবার বলছেন এই সময় যতটা পারবেন গরীব মানুষের সাহায্য করুন।
এই প্রসঙ্গে রূপনারায়ানপুর গ্রাম
পঞ্চায়েত সদস্য সুজিত দস্তিদার বলেন আমি প্রথম
দিন থেকে আমার এলাকার মানুষের মধ্যে স্বার্থ অনুযায়ী খাদ্যদ্রব্য ও নিত্যপ্রয়োজনীয়
দ্রব্য তুলে দিচ্ছি। যতদিন এই লকডাউন চলবে আমি সবার সহযোগিতা নিয়ে এই অসহায় গরীব
মানুষের পাশে থাকবো।আমার এই কাজে বহু মানুষ আমাকে সাহায্য করছে আমি তাদের সবাইকে
ধন্যবাদ জানায়।আজ আমরা ফোকরাডি ও পর্বতপুর এলাকার ৫০জন অসহায় গরীব মানুষের মধ্যে চাল,আলু,
ডাল ও সাবান তুলে দিলাম তাছাড়া ওই এলাকার ৩৩টি অসহায় শিশুদের হাতে বিস্কুট, ম্যাগি,
তুলে দিলাম।
এই বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
সমাজসেবী অসীম চৌধুরী, অভিজিৎ মন্ডল, সম্মানিতা দস্তিদার,কাবেরী ভৌমিক,শুলতা তালুকদার
সহ আরো অনেকে।
1 Comments
আগুনের পরসমনী ছোঁয়াও প্রানে,,,,novel service ,no more comments.thank you
ReplyDelete