সালানপুর ব্লকের রূপনারায়ণপুরের
রাস্তাঘাটে দেখতে পাওয়া গেলো লকডাউনের নিয়মভঙ্গের চিত্র। যেখানে রাজ্য সরকার ও কেন্দ্র
সরকার বারবার বলেছে অযথা বাড়ি থেকে বার না হতে,মুদির দোকান ও সবজি দোকানে দূরত্ব বজায়
রেখে জিনিসপত্র কেনা কাটি করতে, রাজ্যের মুখ্যমন্ত্রী হাত জড়ো করে সাধারণ মানুষ কে
এই সব নির্দেশ পালন করতে বলছেন।কিন্তু সাধারণ মানুষ বুঝছেন না।বারবার বলা সত্বেও তারা
কোনো কিছু মানছে না।দিনের পর দিন বেড়ে চলেছে করোনা ভাইরাসের সংক্রমণ।রোজ মানুষের মৃত্যু
হচ্ছে(এই এলাকায় নয়)।কিন্তু সাধারণ মানুষ এখন তা বুঝতে পারছে না।রূপনারায়ানপুর ডাবরমোড়
থেকে শুরু করে সামডি রোডে অনেক সবজি বিক্রেতা রাস্তার দুপাশে বসে সবজি বিক্রি করছে,আর
সাধারণ মানুষ কোনো দূরত্ব বজায় না রেখে সবজি কেনা কাটা করছে।প্রচুর মানুষের মুখে মাক্স
নেই।কিন্তু এত মানুষের ভিড় হচ্ছে মানুষ কোনো
নিয়ম মানছে না, সোশ্যাল ডিসটেন্স বজায় রাখছে না মানুষ সব নিয়ম ভেঙ্গে তারা রোজ বাজার করতে আসছেন।সেখানে
একটা বিষয় নজর করার মত পুলিশ প্রশাসনের দেখাও পাওয়া যাচ্ছে না,কিন্তু সালানপুরের বিডিওর
তরফে পাড়ায় পাড়ায়,রাস্তাঘাটে, বাজারে বাজারে মাইকিং করে বলা হচ্ছে সোশ্যাল ডিসটেন্স
বজায় রাখতে, মুখে মাক্স পরতে, অযথা বাড়ি থেকে বাইরে বার না হতে।কিন্তু সাধারণ মানুষ
তা বুঝতে পারছে না।সাধারণ মানুষ কবে সচেতন হবে তা জানার বিষয়।
0 Comments