মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে অনুদান করলেন বিধান উপাধ্যায় ও সুচিস্মিতা উপাধ্যায়
করোনাভাইরাসের সংক্রমণের মোকাবিলায় রাজ্যের ত্রাণ তহবিলে বারাবনী বিধায়ক বিধান উপাধ্যায় ও সুচিস্মিতা উপাধ্যায় মোট 2লক্ষ টাকা অনুদান করলেন।এই দান বিধান উপাধ্যায় তিনি তাঁর ব্যক্তিগত সঞ্চয় থেকে করেছেন। মঙ্গলবার এই প্রসঙ্গে বিধায়ক বিধান উপাধ্যায় বলেন যে আমার সামর্থ সীমিত তাই আমার ছোট অনুদান এই রাজ্য সরকারকে। তার মধ্যে থেকেই রাজ্যের সরকারকে করোনা ভাইরাস সংক্রমণের বিরুদ্ধে লড়াইয়ে জন্য এই অনুদান দিয়েছি।তিনি জানান তার স্ত্রী সুচিস্মিতা উপাধ্যায়ও তার নিজস্ব উপার্জনের অর্থ থেকেই এই অনুদান
করেছেন।
।তিনি সব মানুষের কাছে আবেদন করেন যার যতটা সামর্থ সবাই মিলে অনুদান করেছেন,এবং এখন যারা করেন নি তাদের কাছে অনুরোধ তারাও করুন কারণ আমাদের কর্তব্য এই সময়ে সরকারের পাশে দাঁড়ানো।কে কত বেশি দান করল সেটা দেখার নয় কিন্তু আগ্রহ ও উৎসাহটাই বড় কথা।সেই অবস্থায় সাধারণ মানুষ যদি স্বতঃস্ফূর্ত ভাবে নিজের যতটুকু সামর্থ অনুযায়ী দান করেন তাহলে এই সংকট এর মোকাবিলায় সুবিধা হয়।গরীব শ্রেণির মানুষের সুরক্ষার কথা মাথায় রেখে আমরা যতটা সম্ভব সাহায্যের হাত বাড়িয়ে দেব। তাছাড়া যাঁরা এই সংকট মোকাবিলায় যতটুকু সরকারকে অনুদান দিয়েছেন তাঁদের কে আমি অনেক ধন্যবাদ জানাই এবং আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রীর পাশে থেকে মুখ্যমন্ত্রীর এই লড়াই এ সঙ্গী হয়ে করোনার মত এক মহামারী ভাইরাসকে নাশ করার জন্য বারাবনী বিধানসভার সকলকে আমার ধন্যবাদ । প্রানের এই লড়াইয়ে সকলে ভাল থাকুন সুস্থ থাকুন এবং সবাই ভরসা রাখুন আমরা ও আমাদের মুখ্যমন্ত্রী
মমতা বন্দ্যোপাধ্যায়
সর্বদায় আমাদের পাশে রয়েছে এবং সবাই মিলে এই লকডাউন কে সফল করে তুলুন।
0 Comments