রূপনারায়ানপুর গ্রাম পঞ্চায়েত সদস্য সাবিত্রী টুডু, সরোজ অধিকারী ও সৌমিত্র
হুইর উদ্যোগে মহাবীর কলোনী ও পূর্ব রাঙ্গামাটিয়ার ৬০ জন গরীব অসহায় পরিবারকে ,খাদ্যদ্রব্য
ও মাক্স বিতরণ করা হয়।এদেরকে চাল, আলু, ডাল,
সোয়াবিন, প্রভৃতি সামগ্রি বিতরণ করা হয়। এই
প্রসঙ্গে সরোজ অধিকারী বলেন করোনা ভাইরাসের জেরে সারা দেশে লকডাউন চলছে।দিন আনা
দিন খাওয়া মানুষদের খুব অসুবিধার মধ্যে দিন কাটছে।
তাই আমরা রূপনারায়ানপুর গ্রাম পঞ্চায়েত সদস্য সাবিত্রী টুডুর উদ্যোগে এলাকার
গরীব অসহায় মানুষের সাহায্য করে খুশি। এই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদ
কর্মদক্ষ মহম্মদ আরমান, সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি ফাল্গুনী কর্মকার ঘাসি, রূপনারায়ানপুর
গ্রাম পঞ্চায়েত প্রধান রানু রায়,সালানপুর ব্লকের তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ভোলা
সিং, সুজিত দস্তিদার, অরূপ রক্ষিত সহ আরও অনেকে।
0 Comments