বারাবনি ব্লকের অন্তর্গত লালগঞ্জ থেকে দোমাহানি যাবার যে রাস্তাটি রয়েছে সেই রাস্তার উপর চটি রানীগঞ্জ গ্রামের কাছে আজ দুই বাইক আরোহীর মুখোমুখি সংঘর্ষে একজন আরোহীর মৃত্যু ঘটে। জানা গিয়েছে তাপস সরকার (৪০) ও তার সহকর্মী নবীন কুমার দুই জন ব্যক্তি লালগঞ্জ দিক থেকে হতে চুরুলিয়ার তারা ও সি পির পিডি সি এল কোম্পানিতে ডিউটি যাচ্ছিলেন। তিনি তারা কোলিয়ারির পি ডি সি এল কোম্পানিতে সার্ভেয়ার ডিপার্টমেন্টে কর্মরত ছিলেন। নবীন বাবু বলেন প্রত্যেক দিনের মতো আমরা দুই সহকর্মী ডিউটি যাচ্ছিলাম।
কিন্তু চটি রানীগঞ্জ গ্রামে ঢোকার আগে যে আদিবাসী পাড়া রয়েছে সেখান থেকে একটি বাইকে তিনজন ছেলে চেপে আসছিল অপজিট দিক থেকে। তারই মধ্যে তিনজনা আমাদের বাইকটিতে মাঝামাঝি জায়গায় ধাক্কা মারে এবং আমরা দুজনেই মাটিতে পড়ে যায়। এবং আমার সহকর্মী তাপস বাবুর মাথায় চোট লাগার কারণে তিনি জ্ঞান হারান। সেই মুহূর্তে আমাদের পিডিসিএল কোম্পানি একটি গাড়ি আসছিলো। আমি গাড়িটি কে দাঁড় করিয়ে আমার সহকর্মী তাপস বাবুকে কেলেজোড়া হাসপাতালে নিয়ে আসি।



0 Comments