খবর প্রকাশের পর বারাবনি ব্লকের পুকুরে পুনরায় জল


বারাবনি ব্লকের পুচড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নতুন ডিহি গ্রামে  পুকুরের পাড় কেটে জল বার করা কে কেন্দ্র করে খবর হয়েছিল, সেই খবরের ভিত্তিতে  সকাল থেকেই  পুকুরে পুনরায় জল ফিরিয়ে আনার জন্য জেসিপি মেশিন দিয়ে  পুকুরের পাড় কেটে পরিপূর্ণ করার কাজ আরম্ভ হল স্থানীয় পূচড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান পার্থ মুখার্জী আমাদের জানা যে এই ঘটনাকে কেন্দ্র করে  বিভিন্ন পত্র-পত্রিকাতে থেকে আমাকে ফোন করা হয়েছিল কিন্তু সেই মুহূর্তে এই ঘটনাটি নিয়ে আমি কোনো পদক্ষেপ নিতে পারিনি কারণ এই লকডাউন এর জন্য সাধারণ মানুষের পাশে দাঁড়ানো রেশন ব্যবস্থা দেখা বিডিও অফিসে মিটিং ব্যস্ত ছিলাম কিন্তু তার মধ্যেও আমি ঘটনাটি শোনার পর যেই চাষী এই ঘটনা ঘটিয়েছিল সুকুমার পাল তাকে আমরা পঞ্চায়েতের তরফ থেকে চিঠি করেছিলাম  এবং তাকে বলি অবিলম্বে ওই পুকুরের পুনরায় পাড় কেটে জল প্রবেশ করাতে হবে না হলে আইন মূলক ব্যবস্থা নেওয়া হবে কারণ গ্রামে এখনো এই এক মাত্র ষোল আনা পুকুর রয়েছে যেখানে গ্রামের অনেক মহিলা পুরুষ সকলেই সেই পুকুরে স্নান করেন এই পুকুরের জল না থাকলে গ্রামের মানুষের খুবই অসুবিধার মধ্যে পড়তে হবেসেই পুকুরের জল কোনভাবেই মেরে দেওয়া চলবে না তারপর সেই চাষী তার ভুল স্বীকার করেন এবং  সেই পুকুরের পাড় কেটে পুনরায় জল প্রবেশ করাবার কাজ শুরু করেন

 

Post a Comment

0 Comments