শ্লীলতাহানীর অভিযোগ নজরুল পলিটেকনিকের শিক্ষকের উপর


 শ্লীলতাহানীর অভিযোগ সালানপুর ব্লকের নজরুল পলিটেকনিকের কলেজে।

নজরুল পলিটেকনিক কলেজের সিভিল ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্টের এক শিক্ষকের বিরুদ্ধে। হিন্দুস্তান কেবলস নজরুল পলিটেকনিকে সিভিল ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্টের ছাত্রী সিভিল ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্টের এক শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুলে।ছাত্রীর বক্তব্য অনুযায়ী ২০১৮ সালে যখন সে ওই কলেজে পড়তেন তখন ঐ শিক্ষক নানা কৌশলে তার সঙ্গে ঘনিষ্ঠ হবার চেষ্টা  চালাতেন এবং বাধ্য হয়ে ওই ছাত্রী শিক্ষকের উৎপীড়নের কারণে কলেজের হোস্টেল ছেড়ে দেয় এবং অরবিন্দ নগরে একটি মেস বাড়িতে থাকতে শুরু করেন। তারপর সে কলেজ থেকে বাড়ি ফিরে যায় কিন্তু ওই শিক্ষক তার পেছন এখনো পর্যন্ত ছাড়েননি।নানা মাধ্যমে তার সাথে যোগা যোগ করার চেষ্টা চালায় কলেজের শিক্ষক শেষ মেষ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নানা ধরনের অশ্লীল কথা বার্তা ছবি পাঠিয়ে তাকে ব্যতিব্যস্ত করে তুলেন বলে অভিযোগ।এরপরে ওই ছাত্রী সাহস করে এই ঘটনার অভিযোগ কলেজ কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে জানায়। তিনি এও জানিয়েছেন তৃতীয় সেমিস্টারের পরীক্ষায় জেনে বুঝে ওই শিক্ষক তাকে ফেল করিয়ে দিয়েছে। এই বিষয়ে অভিযোগ পাওয়ার পর নজরুল পলিটেকনিকের ভারপ্রাপ্ত শিক্ষক ফারুক আলী জানিয়েছেন এই বিষয়ে যথা যোগ্য ব্যবস্থা নেওয়া হবে।তার জন্য তিনি পাঁচ সদস্যের একটি টিম তৈরি করেন।যারা এই পুরো ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্ত করে রিপোর্ট জমা দেবেন। তিনি এও বলেছেন এই ঘটনা যদি ঘটে থাকে তাহলে অপরাধীর যথাযোগ্য শাস্তি পাবে।

 

 

 

Post a Comment

0 Comments