গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর:-রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা রাজ্য জুড়ে শুরু হয়েছে বঙ্গধনী ও জনসংযোগ কর্মসূচি,তারই পরিপ্রেক্ষিতে বারাবনি বিধানসভা অন্তর্গত কল্ল্যা গ্রাম পঞ্চায়েতের ফুল জড়ি ও নেতাজি কলোনিতে বৃহস্পতিবার দিন সকাল থেকে বিধায়ক বিধান উপাধ্যায়ের উপস্থিতিতে প্রতিটি মানুষের বাড়ি বাড়ি গিয়ে রাজ্য সরকারের তৈরি ৪১টি প্রকল্পের প্রচার করা হয় এবং রাজ্য সরকারের দশ বছরের উন্নয়নের রিপোর্ট কার্ড সাধারণ মানুষের হাতে তুলে দেন।তাছাড়া গ্রামের মানুষের সুবিধা অসুবিধার কথা শুনেন বিধায়ক।
এই প্রসঙ্গে বিধায়ক বিধান উপাধ্যায় বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী নির্দেশে বঙ্গধনী যাত্রা ও জনসংযোগ কর্মসূচি অভিযান শুরু করা হয়েছে, তারই ধারাবাহিকতায় বারাবনি ও সালানপুর অঞ্চলের বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে আমরা সবাই মিলে মানুষের কাছে রাজ্যে সরকারের দশ বছরের উন্নয়নের রিপোর্ট কার্ড তুলে ধরছি,তাছাড়া রাজ্যের ৪১টি প্রকল্পের মানুষ সুবিধা পাচ্ছে কি না তা খতিয়ে দেখছি।এই দিন বিধায়কের সঙ্গে উপস্থিত ছিলেন সালানপুর ব্লক তৃণমূলের সাধারণ সম্পাদক ভোলা সিং, সালানপুর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র,কল্ল্যা পঞ্চায়েত উপ প্রধান শ্রীকান্ত পাতর সহ আরো অনেকে।(গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর)



0 Comments